Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আইনি লড়াইয়ে গুগলের হার গুণতে হবে ৪.৭ বিলিয়ন ডলার জরিমানা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৮:০৬ পিএম
আইনি লড়াইয়ে গুগলের হার  গুণতে হবে ৪.৭ বিলিয়ন ডলার জরিমানা

আইনি লড়াইয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে হেরেছে গুগল। এখন গুণতে হবে ৪দশমিক ৭ বিলিয়ন ডলার জরিমানা। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত গুগল ও অ্যালফাবেটের আপিল খারিজ করে দেয়ায় এখন গগুলকে জরিমানার অর্থ দিতে হবে। খবর আনাদোলুর।

ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৪.১ বিলিয়ন ইউরো (৪.৭ বিলিয়ন ডলার) অ্যান্টিট্রাস্ট জরিমানার বিরুদ্ধে গুগলের দীর্ঘদিনের আইনি লড়াইয়ে হেরেছে গুগল। এর মাধ্যমে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবং এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত গুগল ও অ্যালফাবেটের আপিল খারিজ করে দেয়। আদালত জানায়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করে গুগল সার্চকে এগিয়ে দেওয়ার অভিযোগে আগের আদালতের রায় বহাল থাকবে।

২০১৮ সালে এই মামলার সূত্রপাত । সে সময় ইইউ অভিযোগ করে, অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ফোনে গুগল সার্চ ও ক্রোম ব্রাউজারকে অগ্রাধিকার দিতে নির্মাতাদের সঙ্গে প্রি-ইনস্টলেশন চুক্তি এবং লাইসেন্সিং শর্ত ব্যবহার করে গুগল প্রতিযোগিতাবিরোধী আচরণ করেছে।

প্রথমে ইউরোপীয় কমিশন গুগলের ওপর ৪.৩৪ বিলিয়ন ইউরো জরিমানা আরোপ করে। পরে নিম্ন আদালত কিছু রাজস্ব-বণ্টনসংক্রান্ত চুক্তির বিষয়ে কমিশনের সিদ্ধান্ত আংশিক বাতিল করলেও গুগলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী আচরণের মূল অভিযোগ বহাল রাখে এবং জরিমানা কমিয়ে ৪.১২৫ বিলিয়ন ইউরো নির্ধারণ করে।

সর্বশেষ রায়ে ইইউর সর্বোচ্চ আদালত বলেছে, নিম্ন আদালত আইনের কোনো ভুল ব্যাখ্যা করেনি। আদালতের মতে, অ্যান্ড্রয়েডে গুগলের প্রি-ইনস্টলেশন শর্ত এবং অ্যান্টি-ফ্র্যাগমেন্টেশন চুক্তিগুলো প্রতিযোগিতা সীমিত করতে এবং বাজারে নতুন প্রতিষ্ঠানের প্রবেশে বাধা সৃষ্টি করতে সক্ষম ছিল।

আদালত আরও উল্লেখ করেছে, মোবাইল ডিভাইসে আগে থেকেই ইনস্টল থাকা অ্যাপ ব্যবহারকারীদের কাছে স্বাভাবিকভাবেই বেশি সুবিধা পায়। তাই শুধু ব্যবহারকারীদের পছন্দ বা গুগলের সেবার মানের কারণে বাজারে এ অবস্থান তৈরি হয়েছে—গুগলের এমন যুক্তিও আদালত গ্রহণ করেনি।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)