Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে পাঁচ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০৪:৪৮ পিএম
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে পাঁচ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জব্দকৃত মালামাল ছবি: ্ধ্রুব নিউজ

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পাঁচ লাখ ৪৫০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫২টি শাড়ি, চারটি কম্বল, এক কেজি জিরা, চার প্যাকেট ফুচকা, এক কেজি কিশমিশ, ২৪০টি চকলেট ও ১ হাজার ১৮০টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মোট মূল্য পাঁচ লাখ ৪৫০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদক ও চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালানবিরোধী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)