Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরের ওসি-এসআইয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৭:৪৯ পিএম
অভয়নগরের ওসি-এসআইয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর মালিকের জিম্মায় না দিয়ে আসামিদের সাথে আপস-মীমাংসার চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ উঠেছে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন এবং উপপরিদর্শক (এসআই) মো. বিনয় ভূষণের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ১৬ আগস্ট যশোরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো সমাধান পাননি বলে দাবি করেছেন ভুক্তভোগী মোহাম্মদ আল মামুন।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তবে এই ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিরাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল মামুন জানান, গত ২৯ জুন অভয়নগরের নওয়াপাড়া সংলগ্ন মহাসড়কে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তার পথরোধ করে। হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৪৯ হাজার ৭শ টাকা এবং তাঁর চাচাতো ভাইয়ের ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল ছিনিয়ে নেয়। ঘটনার পর দিন থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। তবে তা প্রকৃত মালিকের জিম্মায় না দিয়ে অভিযুক্তদের জিম্মায় রেখে দেয় পুলিশ।

ভুক্তভোগী আল মামুন আরও অভিযোগ করেন, ছিনতাইকারীদের সঙ্গে বিষয়টি মীমাংসা করার জন্য তাকে প্রতিনিয়ত চাপ দিচ্ছেন অভয়নগর থানার ওসি আকরাম হোসেন ও এসআই মো. বিনয় ভূষণ। আপস-মীমাংসায় রাজি না হলে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো ও গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া অভিযুক্তদের পক্ষ থেকেও তাকে মারধরসহ বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।

সংবাদ সম্মেলনে তিনি অনতিবিলম্বে ছিনতাই হওয়া মোটরসাইকেল ফেরতসহ অভিযুক্ত ওসি আকরাম হোসেন ও এসআই মো. বিনয় ভূষণের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জোরালো দাবি জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)