Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মণিরামপুরের রোহিতায় বিএনপির যৌথসভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৭:৪৩ পিএম
মণিরামপুরের রোহিতায় বিএনপির যৌথসভা

ছবি: ধ্রুব নিউজ

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম শক্তিশালী করতে আজ শনিবার সকালে রোহিতা বাজারস্থ দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।

মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির নেতা খান মো. শফিয়ার রহমান এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মণিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)