Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২৩ মে,২০২৬, ১১:৪৮ পিএম
কোটচাঁদপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা তাজুল ইসলাম, মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান প্রমুখ।

সভায় বক্তারা জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান সামাজিক সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সকলের অংশগ্রহণে আগামী দিনে অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরা হয়।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)