Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি,২০২৬, ১০:৫৭ পিএম
বেনাপোলে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

ছাত্রদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বেনাপোলে বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন। এছাড়া বেনাপোল পৌর ও শার্শা উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক সমর্থক এতে অংশ নেন।

আলোচনা পর্বে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা, আত্মশুদ্ধি অর্জন এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

ইফতারের আগে বিশেষ মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনকল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম চয়ন ও বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহায়মিনুল সাগর।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)