Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ দেশের প্রথম ডিজিটালাইজড সমিতি যশোর

এক ক্লিকেই মিলবে আইনজীবীদের যাবতীয় তথ্য ও সেবা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৩:২৮ পিএম
এক ক্লিকেই মিলবে আইনজীবীদের যাবতীয় তথ্য ও সেবা

যশোর আইনজীবী সমিতির ওয়েবসাইট। ছবি: ধ্রুব নিউজ

উপমহাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, যদুনাথ মজুমদার ও খান বাহাদুর লুৎফর রহমানের মতো গুণী মানুষেরা যার গর্বিত সদস্য ছিলেন, সেই যশোর জেলা আইনজীবী সমিতি এবার পা রাখল আধুনিক প্রযুক্তির যুগে। শত বছরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধারণ করে এখন থেকে এক ক্লিকেই মিলবে এই সমিতির আইনজীবীদের যাবতীয় তথ্য ও সেবা। নিজস্ব ওয়েবসাইট চালুর মধ্য দিয়ে দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটালাইজড আইনজীবী সমিতি হিসেবে নতুন এক ইতিহাস গড়ল যশোর।

রোববার (১৫ নভেম্বর) যশোর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই ওয়েবসাইটটির (www.jashorebda.org.bd) উদ্বোধন করেন সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এইচ সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনজীবী কাজী ফরিদুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর ও ওয়েবসাইট তৈরি কমিটির আহ্বায়ক বাসুদেব বিশ্বাস।

যুগ যুগ ধরে এই অঞ্চলের আইনজীবীরা মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবার সমিতির প্রশাসনিক ও দাপ্তরিক কাজগুলোও পুরোপুরি ডিজিটাল করা হলো। নতুন এই ব্যবস্থার ফলে ঘরে বসেই মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সমিতির পরিচিতি, ইতিহাস ও সাংগঠনিক কার্যক্রম জানতে পারবেন সদস্যরা।

এমনকি অনলাইনে ওকালতনামা সংগ্রহ, সদস্য চাঁদা পরিশোধ, কল্যাণ তহবিল জমা, চেম্বার ভাড়া ও বিদ্যুৎ বিল দেওয়া, রশিদ ডাউনলোড এবং লাইব্রেরি সংক্রান্ত সব কাজ এখন চলে এসেছে হাতের মুঠোয়। এর ফলে সদস্যদের আর দপ্তরে ঘুরে সময় নষ্ট করতে হবে না।

ডিজিটালাইজেশনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে টাকার লেনদেনে। এতদিন নগদ টাকায় বিভিন্ন ফি ও চাঁদা নেওয়ার যে নিয়ম ছিল, তা পুরোপুরি বদল করা হয়েছে। এখন থেকে সমিতির সব টাকা সরাসরি ব্যাংক হিসাবে জমা হবে। এতে নগদ টাকা সামলানোর ঝামেলা যেমন কমবে, তেমনি হিসাবপত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী সংগঠনটি তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় আরও আধুনিক ও গতিশীল হলো। এই ডিজিটাল ব্যবস্থার কারণে আইনজীবীদের কাজের গতি বাড়ার পাশাপাশি দেশের অন্যান্য আইনজীবী সমিতির জন্যও এটি একটি দারুণ উদাহরণ হয়ে থাকবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)