Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৫ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ঈদুল আযহার জামায়াত কোথায় কখন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৪ মে,২০২৬, ০৯:০৩ পিএম
আপডেট : রবিবার, ২৪ মে,২০২৬, ১০:৫২ পিএম
যশোরে ঈদুল আযহার জামায়াত কোথায় কখন

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে যশোর জেলার বিভিন্ন ঈদগাহ ও জামে মসজিদে ঈদের জামায়াতের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। শনিবার (২৪ মে) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলার ৭৬টি স্থানে ঈদের জামায়াতের সময় নির্ধারণ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামায়াত সকাল ৮টা ৩০ মিনিটে। এছাড়া জেলো মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রথম জামায়াত সকাল ৭টা ১৫ মিনিটে ও দ্বিতীয় জামায়াত সকাল ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

কারবালা জামে মসজিদে প্রথম জামায়াত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামায়াত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ওয়াপদা কলোনী জামে মসজিদে সকাল ৮টায় একক জামায়াত অনুষ্ঠিত হবে। পিটিআই জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে জামায়াত অনুষ্ঠিত হবে। বায়তুল মামুর জামে মসজিদ (আশ্রম রোড) প্রথম জামায়াত সকাল ৮টায় ও দ্বিতীয় জামায়াত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। বারান্দীপাড়া ২নং কলোনী জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে একক জামায়াত অনুষ্ঠিত হবে। আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৮টায়, সম্মিলনী স্কুল জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে এবং যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে জামায়াত অনুষ্ঠিত হবে। উপশহর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জামায়াত অনুষ্ঠিত হবে। পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামায়াত সকাল ৭টায় ও দ্বিতীয় জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে সকাল ৭টায় জামায়াত অনুষ্ঠিত হবে।

পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, মারকাজ মসজিদ ময়দানে সকাল ৮টায়, ইছালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, কোদালিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, তালবাড়িয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, ছিলিমপুর বাইতুন নুর জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে এবং বসুন্দিয়া বায়তুস সলাত মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জামায়াত অনুষ্ঠিত হবে।

জয়ন্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, চাঁচড়া পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, দেয়াড়া ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, আবাদ কচুয়া আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, পুরাতন কসবা ঢাকা ব্রিজ সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, আবাদ কচুয়া হাইস্কুল ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, চুড়ামনকাঠি ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, দাইতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, বিজয়নগর ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টায় এবং কসিমনগর ওয়াপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে জামায়াত অনুষ্ঠিত হবে।

কেশবপুর উপজেলায় কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামায়াত সকাল ৭টা ৩০ মিনিটে ও দ্বিতীয় জামায়াত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া কলাগাছি কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, সাগরদাঁড়ি ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, ভবানীপুর ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে এবং ফতেপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।

চৌগাছা উপজেলায় চৌগাছা কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, পাশাপোল ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, কোটালপুর ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, সৈয়দপুর বাজার ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, মাসিলা ঈদগাহ ময়দানে সকাল ৭টায় এবং নারায়ণপুর ঈদগাহ ময়দানে সকাল ৭টায় জামায়াত অনুষ্ঠিত হবে।

ঝিকরগাছা উপজেলায় ঝিকরগাছা বিএম হাই স্কুল ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, কাটাখাল ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, কায়েমখোলা ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, বাকড়া জে কে হাইস্কুল ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, মাটিকুমড়া স্কুল ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, বাইসা স্কুল ঈদগাহ ময়দানে সকাল ৮টায় এবং গদখালী বাজার ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে জামায়াত অনুষ্ঠিত হবে।

মনিরামপুর উপজেলায় জালঝাড়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, মনিরামপুর থানা ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, বাকোশপোল মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, খোদাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, নেহালপুর বাজার ঈদগাহ ময়দানে সকাল ৮টায় এবং মনিরামপুর ফাজিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জামায়াত অনুষ্ঠিত হবে।

বাঘারপাড়া উপজেলায় বাঘারপাড়া সিদ্দিকীয়া মাদ্রাসা ঈদগাহে সকাল ৮টায়, দোহাকুলা বাজার ঈদগাহে সকাল ৭টা ৪৫ মিনিটে, চাড়াভিটা পুরাতন ঈদগাহে সকাল ৮টায়, মহিউস সুন্নাহ ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, দয়ারামপুর মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, নারিকেলবাড়ীয়া বাজার ঈদগাহে সকাল ৮টায়, খাজুরা বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে, মির্জাপুর ঈদগাহ ময়দানে সকাল ৮টায় এবং রায়পুর বাজার ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৫০ মিনিটে জামায়াত অনুষ্ঠিত হবে।

অভয়নগর উপজেলায় চেঙ্গুটিয়া বাজার ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, ধোপাদী চারাতলা ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৪৫ মিনিটে, উড়াতলা ঈদগাহ ময়দানে সকাল ৭টা ২০ মিনিটে, আমডাঙ্গা মোহাম্মদিয়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায় এবং আমডাঙ্গা নবীন নগর ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে জামায়াত অনুষ্ঠিত হবে।

শার্শা উপজেলায় শার্শা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, দৌলতপুর ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, উলাশি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে, বাগআঁচড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে এবং বেনাপোল কলেজ মাঠ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জামায়াত অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক আবুল কাশেম মুসল্লিদের নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে ঈদগাহে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে জায়নামাজ ছাড়া অন্য কোনো সামগ্রী নিয়ে ঈদগাহে প্রবেশ না করার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যশোরবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)