Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা আজ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৯:১১ এ এম
সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা আজ

লক্ষ্মীপূজা আজ । হিন্দু ধর্মাবলম্বীরা আজ নানা আয়োজনে এই উৎসব উদযাপন করবেন। শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা উদযাপিত হয়। হিন্দুদের ঘরে ঘরে লক্ষ্মী ধন-সম্পদ বা ঐশ্বর্যের দেবী হিসেবে পূজিত হন। এ ছাড়া উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস এবং সৌন্দর্যের দেবীও তিনি।

লক্ষ্মী দেবী দ্বিভুজা এবং তাঁর বাহন পেঁচা। তাঁর হাতে থাকে শস্যের ভান্ডার। তবে বাংলার বাইরে লক্ষ্মীর চতুর্ভুজা কমলে-কামিনী মূর্তি বেশি দেখা যায়। লক্ষ্মীপূজা উপলক্ষে হিন্দু নারীরা উপবাস ব্রত পালন করেন। এই পূজায় প্রয়োজন হয় ধানের শীষ, কাঁচা সুপারি, কলাপাতা, কলাগাছের খোলসহ নানা সামগ্রী। মঙ্গলঘট ও ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় আজ শোভা পাবে চালের গুঁড়োর আলপনায় মা লক্ষ্মীর ছাপ। বহু বাড়ির প্রবেশপথেও মা লক্ষ্মীর পা আঁকা হবে।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত। কোজাগরী অর্থ ‘কে জেগে আছো’। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসমতে, বছরের সবচেয়ে উজ্জ্বল রাত আশ্বিনের পূর্ণিমা তিথিতে ধনসম্পদ, প্রাচুর্য, সৌন্দর্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী বিষ্ণুলোক থেকে পৃথিবীতে নেমে আসেন পূজা গ্রহণ করতে। লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকবে না এবং সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দেবী ‘কে জেগে আছো’– প্রশ্ন করেন। তাই লক্ষ্মীপূজা ভক্তদের কাছে কোজাগরী পূজাও। 

লক্ষ্মীপূজা উপলক্ষে সারাদেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপের পাশাপাশি হিন্দুদের ঘরে ঘরে আজ পূর্ণিমা তিথিতে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বেলা ১১টা ৫৫ মিনিট থেকে এই পূর্ণিমা তিথি শুরু হয়ে আগামীকাল সকাল ৯টা ৪১ মিনিটে শেষ হবে। পূজা শেষে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)