Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সংস্কৃতি কেন্দ্রের কালচারাল লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : শুক্রবার, ২৮ নভেম্বর,২০২৫, ০৭:৫৬ পিএম
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর,২০২৫, ০৮:৩৯ পিএম
যশোর সংস্কৃতি কেন্দ্রের কালচারাল লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত

যশোর সংস্কৃতি কেন্দ্রের কালচারাল লিডারশিপ ট্রেনিং শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

যশোর সংস্কৃতি কেন্দ্রের কালচারাল লিডারশিপ ট্রেনিং শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। আল-হেলাল ট্রাস্ট মিলনায়তনে অ্যাডভোকেট গাজী এনামুল হকের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান ড. কামরুল হাসান ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সংস্কৃতি কেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা, দেশীয় সাংস্কৃতিক সংসদের যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য রেজাউল করিম, মাহদী হাসান, আসাদুজ্জামান, গাজী মুকিতুল হক, অধ্যাপক আশরাফ আলী প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে যশোর জেলার ১৩ টি সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় যারা  বিজয়ী হয়েছিলেন তাদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)