Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৫ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা গ্রেপ্তার

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৪ মে,২০২৬, ০৬:৫১ পিএম
ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর থানার পুলিশ।

জেলা এনসিপি সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতার মামলায় জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এনসিপি। সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলেন তারেক রেজা। সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শকব (এসআই) খাইরুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

গত শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপকে কেন্দ্র ছাত্রদল ও এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ২২ মে রাতেই এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কসহ আটজনের নাম উল্লেখসহ মোট ১২৩ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় ২৩ মে সকালে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল কবির বাদী হয়ে এনসিপি নেতা তারেক রেজাসহ ২২ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০ জনের নামে পালটা মামলা করেন। এই মামলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অয়ন রহমান খানকে গ্রেপ্তারের পর তারেক রেজাকেও গ্রেপ্তার করল।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)