Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কালীগঞ্জে বিএনপি কার্যালয়ে সভা চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৩

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৪৬ পিএম
কালীগঞ্জে বিএনপি কার্যালয়ে সভা চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৩

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে সভা চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খানের উপস্থিতিতে ঝিনাইদহের কালীগঞ্জে দলটির কার্যালয়ে সভা চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে কালীগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

আহত পুলিশ সদস্যরা হলেন, কালীগঞ্জ থানার এএসআই জাহিদ, কনস্টেবল সেলিম হোসেন ও পিকলু হোসেন। তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন রাশেদ খান। শুক্রবার কালীগঞ্জ থানার সামনে বিএনপি কার্যালয়ে উপজেলা সদরের মহারাজপুর ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে সভা করছিল রাশেদ খান। সভা চলাকালে হঠাৎ করেই তাদের দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। এ সময় সংঘর্ষে জড়িত ব্যক্তিরা পুলিশের ওপর চড়াও হয়ে হামলা চালায়। তাদের হামলায় ৩ জন পুলিশ সদস্যসহ অন্তত ১৩ জন আহত হন। 

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা লুৎফুর রহমান লেন্টু জানান, ‘রাশেদ খানের নেতৃত্বে পার্টি অফিসে আমাদের আলোচনা সভা চলছিল। এ সময় মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম তার সমর্থকদের নিয়ে অফিসের বাইরে অবস্থান নেয়। এতে দু’পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।’  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, বিএনপি অফিসে সভা চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)