❒ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন
ধ্রুব ডেস্ক
সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি:
বিএনপির চেয়ারম্যান ও দেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যাতে আর তাঁবেদার রাষ্ট্রে পরিণত না হয় সেজন্য সকলে মিলে কাজ করব ইনশাল্লাহ। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় তারেক রহমান সদ্য সমাপ্ত সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহারের জন্য। সেই সঙ্গে দলের নেতাকর্মীদের প্রতি তিনি সংযত আচরণ করারও আহ্বানও জানিয়েছেন।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কথা স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন তারেক রহমান।