Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কাশিমপুরে সম্প্রীতির বন্ধনে সিক্ত জামায়াত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি,২০২৬, ০৩:০১ পিএম
কাশিমপুরে সম্প্রীতির বন্ধনে সিক্ত জামায়াত প্রার্থী

কাশিমপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় গিয়ে সম্প্রীতির বারতা দিলেন জামায়াত মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের। ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় গিয়ে সম্প্রীতির বারতা দিলেন জামায়াত মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের। শনিবার দিনভর ৬নং কাশিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দাশপাড়া ও দৌলতদিহি গ্রামে তার গণসংযোগ ও নির্বাচনী সভাগুলো রূপ নেয় সাধারণ মানুষের মিলনমেলায়।

সকালে দাশপাড়া গ্রামে আয়োজিত সনাতনী সম্প্রদায়ের নারী ভোটারদের এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন ভিপি আব্দুল কাদের। সেখানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। নারীদের উদ্দেশে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আমরা এই জনপদে যুগ যুগ ধরে ভাই-বোনের মতো মিলেমিশে আছি। আপনাদের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে আমি অতীতে যেমন ছিলাম, ভবিষ্যতেও তেমনই অতন্দ্র প্রহরী হয়ে পাশে থাকব।

দৌলতদিহি গ্রামে আয়োজিত অপর একটি সভায় হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সম্প্রীতির এই আবহে সাধারণ ভোটারদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বক্তারা তাকে ‘জনমানুষের নেতা’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, দলমত নির্বিশেষে সবাই দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাল্লাহ এবার দাঁড়িপাল্লা বিজয়ী হবে।

নির্বাচনী এই সভাগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং একাত্মতা আগামী নির্বাচনে কাশিমপুর ইউনিয়নে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)