Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৭:৫৬ পিএম
নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ

নতুনদের নিয়ে তারেক রহমানের সরকারের আকার দাঁড়াল ৫২ জনে।
সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণে চারজন নতুন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী পেল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের এমপি আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বাংলাদেশ জাতীয় পাটির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন।

প্রতিমন্ত্রী হিসেবে শপখ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ানো হয়। নতুন রাষ্ট্রপতিই তাদের শপথ পড়ান।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)