Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে শহীদ মিনারে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:০১ পিএম
রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে শহীদ মিনারে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ নিতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।এ সময় তার সঙ্গে ১১ দলীয় ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত থাকবেন।

আজ শুক্রবার বিকেলে জামায়াতের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে দলটির প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার সহকারী মুজিবুল আলমও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। ১১–দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা তাঁর সঙ্গে অংশগ্রহণ করবেন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ মিনারে রাষ্ট্রীয় আচার শেষে জামায়াতের আমির শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে ভাষাশহীদদের কবর জিয়ারত এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)