Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারি,২০২৬, ১০:৫২ এ এম
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ

আবুল কালাম আজাদ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ। বুধবার সকালে আত্মসমর্পণ করেন তিনি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মোট ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় হয় আবুল কালাম আজাদের বিরুদ্ধে। তার মধ্যে ৭টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। ৩টিতে তার মৃত্যুদণ্ড, ৪টিতে কারাদণ্ড দেয়ার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড দেয়ার কারণে সে সব অপরাধের বিষয়ে দণ্ডাদেশ দেয়নি ট্রাইব্যুনাল। 

অপর একটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় সেটি খারিজ করা হয়েছে।

২০১১ সালের ১০ এপ্রিলে আবুল কালাম আযাদের বিরুদ্ধে এসব অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়।

এরপর ২০১২ সালের মার্চে রাষ্ট্রপক্ষ তাকে গ্রেপ্তারের আবেদন করে। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও এর আগেই পালিয়ে যান তিনি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)