Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোরের কর্মসূচি

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৭:০০ এ এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোরের কর্মসূচি

ছবি: সংগৃহীত

আজ ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য যশোর জেলা প্রশাসন ও বিএনপি পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির বিভিন্ন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। 

দিবসটি উপলক্ষ্যে গৃহীত জেলা প্রশাসন ও বিএনপির পৃথক কর্মসূচিগুলো নিচে তুলে ধরা হলো:

জেলা প্রশাসনের কর্মসূচি:

• আলোচনা সভা: আজ বেলা ১১:০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

• প্রদর্শনী ফুটবল ম্যাচ: আজ বিকাল ৩:০০ ঘটিকায় শামস-উল-হুদা স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ বনাম জেলা ক্রীড়া সংস্থা একাদশের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

• সাংস্কৃতিক অনুষ্ঠান: আজ সন্ধ্যা ৬:০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমিতে দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হবে। (উল্লেখ্য, এর আগে ৫ ও ৬ নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।.) 

বিএনপির কর্মসূচি:

• জাতীয় পতাকা উত্তোলন: আজ সকালে যশোর জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।

• ফ্রি স্বাস্থ্য শিবির: আজ সকাল ৯:০০ টায় এমএমসি স্কুল মাঠে ফ্রি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে।

• উন্নত খাবার বিতরণ: আজ দুপুর ১২:০০ টায় বা সুবিধাজনক সময়ে হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন স্থানে উন্নত খাবার পরিবেশিত হবে।

• বর্ণাঢ্য র‍্যালি: আজ বিকাল ৩:০০ ঘটিকায় মুনশী মেহেরুল্লাহ ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হবে।

উক্ত কর্মসূচিসমূহে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)