Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট বেনাপোল ইউনিয়ন চ্যাম্পিয়ন

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৭:২৯ পিএম
আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট বেনাপোল ইউনিয়ন চ্যাম্পিয়ন

আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট বেনাপোল ইউনিয়ন চ্যাম্পিয়ন । ছবি: ধ্রুব নিউজ

শার্শা উপজেলার বেনাপোলে জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছে আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। দুই দিনব্যাপী এ আসরে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা দল অংশ নেয় ; যা স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেনাপোল ইউনিয়ন শক্ত প্রতিদ্বন্দ্বী পুটখালী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচটি ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় এবং টানটান উত্তেজনা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন বেনাপোল বি.কে.এস-এর সভাপতি মোস্তাফিজুজ্জোহা সেলিম। সমাপনী অনুষ্ঠান উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু।

টুর্নামেন্টটির উদ্যোক্তা ছিলেন সাবেক এমপি আলীকদরের পুত্র ইকরামুল কদর বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান এবং বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, এ ধরনের প্রতিযোগিতা স্থানীয় তরুণদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করবে এবং ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)