নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে বিছানায় শয্যাশায়ী লাল বানুকে হুইল চেয়ার উপহার দিল মানবিক সেবামূলক সংগঠন ‘আল মামুন ফাউন্ডেশন’। ছবি: সংগৃহীত
যশোরের রেলরোডের রেলবাজার এলাকার বাসিন্দা লাল বানুকে হুইল চেয়ার উপহার দিয়েছে মানবিক সেবামূলক সংগঠন ‘আল মামুন ফাউন্ডেশন’। দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন তিনি। আজ রোববার বেলা ১২টার দিকে লাল বানুর নিজ বাড়িতে গিয়ে হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
এই মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রবিউল ইসলাম। সহায়তা প্রদানকালে তিনি লাল বানুর (৬৯) শারীরিক অবস্থার খোজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সহসভাপতি পাপ্পু জামান, সাধারণ সম্পাদক শাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম হোসেন এবং সংগঠনের সদস্য মামুন হোসেন, আরসাদ হোসেন ও তৌফিকুর রহমান সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য। সমাজের বিত্তবানদের এমন সংকটাপন্ন মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ধ্রুব/এস.আই