ধ্রুব ডেস্ক
মার্কিন সিক্রেট সার্ভিসের টহল ছবি: সংগৃহীত
হোয়াইট হাউজের বাইরে গুলিবর্ষণকারী অন্তত একজনের নিহতের খবর দিচ্ছে বিবিসি। তার পরিচয়ও উল্লেখ করা হয়ে। আজ রোববার সকালে বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে, সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে, সিক্রেট সার্ভিসের সাথে তার আগেও ঝামেলা হয়েছিল
শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের বাইরে গুলিবর্ষণের ঘটনায় নিহত সন্দেহভাজনকে ২১ বছর বয়সী নাসির বেস্ট হিসেবে শনাক্ত করা হয়েছে। তদন্তের সাথে পরিচিত এক ব্যক্তি বিবিসির মার্কিন মিডিয়া পার্টনার সিবিএসকে এ কথা জানিয়েছেন। এর আগেও সে হোয়াইট হাউজে প্রবেশের চেষ্টা করেছিল।
সূত্রটি জানিয়েছে যে, সন্দেহভাজন ব্যক্তিটি হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করার পর জুলাই ২০২৫-এ মার্কিন সিক্রেট সার্ভিসের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং পরবর্তীকালে মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য তাকে একটি মনোরোগ ওয়ার্ডে পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে এর বেশি বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ধ্রুব/টিএম