Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

'আমাদের ট্রাম্প কার্ডকে আগলে রাখতে হবে'- সিমন্স

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ১০:৪৫ পিএম
'আমাদের ট্রাম্প কার্ডকে আগলে রাখতে হবে'- সিমন্স

প্রায় নিয়মিতই ১৫০ কিমি গতিতে বল করেছেন নাহিদ রানা ছবি: সংগৃহীত

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নন প্রধান কোচ ফিল সিমন্স। নিয়মিত ১৫০ কিমি গতিতে বল করা এই গতিদানবকে বাংলাদেশের ‘ট্রাম্প কার্ড’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। সিমন্স জানিয়েছেন, রানার ওপর থেকে বাড়তি চাপের ধকল কমাতে এবং তার কার্যকারিতা বজায় রাখতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ওপর বিশেষ জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল হাতে আগুন ঝরাচ্ছেন নাহিদ রানা। শেষ ৩ ম্যাচে শিকার করেছেন ৭টি উইকেট। সিমন্স বলেন, "আধুনিক ক্রিকেটে আমাদের তার ওয়ার্কলোডের দিকে নজর দিতে হবে। সে আমাদের অন্যতম প্রধান অস্ত্র, তাই তাকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। তবে একইসাথে আমাদের নিশ্চিত করতে হবে যে, দেশের হয়ে যখনই সে মাঠে নামবে, যেন নিজের সেরাটা উজাড় করে দিতে পারে।"

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের রেশ নিয়েই পিএসএলে যোগ দিয়েছিলেন রানা। সিরিজের প্রথম ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছিলেন তিনি। রানার এই উত্থানে এখন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের পিচ নিয়েও নতুন করে ভাবছে বিসিবি। স্পিন-সহায়ক উইকেটের প্রথা ভেঙে এখন ব্যাটার ও পেসার উভয়ের জন্য সহায়ক ভালো মানের উইকেট তৈরির চেষ্টা চলছে। সিমন্স মনে করেন, ভালো উইকেটে খেললে দলের উন্নতি দ্রুততর হয়।

তবে বোলিং নিয়ে স্বস্তিতে থাকলেও বাংলাদেশের দুশ্চিন্তার কারণ এখন ব্যাটিংয়ের মিডল অর্ডার। তাওহীদ হৃদয়ের প্রত্যাশিত উন্নতি না হওয়া এবং মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও সিমন্স হৃদয়ের পরিশ্রমের ওপর আস্থা রাখছেন। তিনি বলেন, "হৃদয় কঠোর পরিশ্রম করছে এবং সে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। বিসিএলে সে যা করেছে, আশা করি আন্তর্জাতিক ক্রিকেটেও দ্রুত সেই রূপ দেখা যাবে।"

ব্যাটিংয়ের শেষ ১০ ওভারে উন্নতিতে কোচ সন্তুষ্ট হলেও একটি কাঠামোগত সমস্যার কথা উল্লেখ করেন তিনি। সিমন্স জানান, ঘরোয়া ক্রিকেটে প্রায় সব ব্যাটারই টপ অর্ডারে খেলেন, কিন্তু জাতীয় দলে এসে তাদের পজিশন পরিবর্তন করতে হয়। মিরাজ কিংবা অঙ্কনদের উদাহরণ টেনে তিনি বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটের মূল চ্যালেঞ্জই হলো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। ঘরোয়া ক্রিকেটে আপনি কোথায় ব্যাটিং করেছেন তার চেয়ে বড় বিষয় হলো দলের প্রয়োজনে আপনি কত দ্রুত খাপ খাইয়ে নিতে পারছেন।"

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)