Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উপনির্বাচনে অনিয়ম, জাল ভোট ও সহিংসতার অভিযোগ  জামায়াত আমিরের

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ০৭:০৭ পিএম
উপনির্বাচনে অনিয়ম, জাল ভোট ও সহিংসতার অভিযোগ  জামায়াত আমিরের

ডা . শফিকুর রহমান ছবি: সংগৃহীত

বগুড়া -৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে অনিয়ম, জাল ভোট ও সহিংসতার অভিযোগ তুলে দলীয় সরকারের অধীনে নির্বাচনের কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত আমির ডা. শফিকুর রহমান নির্বাচনকে ‘বীভৎস রূপ’ আখ্যা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পোস্টে জামায়াত আমির লেখেন, দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ এবং শেরপুর-৩ দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দলীয় সরকারের অধীনে নির্বাচন কী হতে পারে, তার বীভৎস রূপ ইতিমধ্যেই জাতির সামনে চলে এসেছে।

জামায়াত আমির আরো লেখেন, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেই জায়গায় যারা আসবেন, তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পাল্টে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে, তারা গায়ের জোর কখনোই খাটাতে চায় না।

এদিকে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে এজেন্ট বের করে দেওয়া, জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। গোলাম পরওয়ার অভিযোগ করেন, অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত নেতাদের ওপর হামলা করা হয়েছে। কোনো জায়গা থেকে নির্দেশ পেয়েই প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

নির্বাচিত সরকারের আমলের প্রথম দুই উপনির্বাচনে যদি এমন চিত্র হয়, তাহলে স্থানীয় নির্বাচন কিভাবে হবে, এমন প্রশ্নও করেন তিনি।

অভিযুক্ত কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে ইসিকে আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তার দল ইমোশনালি কোনো সিদ্ধান্ত নেবে না বলেও জানান তিনি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)