Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৩১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রামনগর ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৩১ মে,২০২৬, ০৮:১৩ পিএম
রামনগর ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

শনিবার (৩০ মে) যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির এক স্মরণসভা, দোয়া মাহফিল আয়োজন করে।

 কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা খন্দকার মহিববুর রহমান হিরন, সাবেক ইউপি সদস্য শাহজাহান আলী, যুবদল নেতা আবু সাইদ হিরা, এনামুল হক এনামসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ, জাতি এবং গণতন্ত্রের অগ্রযাত্রার জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য রাষ্ট্রনায়ক। স্বাধীনতা যুদ্ধের ক্রান্তিলগ্নে তার সাহসী নেতৃত্ব এবং স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছিল। রাষ্ট্র পরিচালনায় তিনি দেশের কৃষি, শিল্প, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আগত অতিথি, নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গণভোজের আয়োজন করা হয়। এতে শত শত মানুষ অংশগ্রহণ করেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)