Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৫ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঘারপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মানবিক সহায়তার অর্থ বিতরণ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ২৪ মে,২০২৬, ০৯:৩৯ পিএম
বাঘারপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মানবিক সহায়তার অর্থ বিতরণ

বাঘারপাড়ায় যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল মানবিক সহায়তার অর্থ বিতরণ করেন। ছবি: ধ্রুব নিউজ

যশোরের বাঘারপাড়ায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে । সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল মানবিক সহায়তার অর্থ বিতরণ করেন। বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইয়েদা নাসরিন জাহান, বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুর জব্বার, পৌরসভা আমির মাওলানা আমানউল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য ও সহকারি সেক্রেটারি আব্দুল আলীম এবং যুব সভাপতি মতিউর রহমান।

এ সময় উপজেলা বিএনপি, এনসিপি, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)