Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বহিস্কৃত যুবদল নেতা এস্কান্দারের নামে সাইবার আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ০৭:৫৪ পিএম
বহিস্কৃত যুবদল নেতা এস্কান্দারের নামে  সাইবার আইনে মামলা

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক প্রচার সম্পাদক এস্কান্দার আলী জনির বিরুদ্ধে কোতয়ালি থানায় সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা বাদী হয়ে মঙ্গলবার এ মামলা করেছেন। এস্কান্দার আলী জনি যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি জনি যশোর জেলা যুবদলের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি একজন মাদকাসক্ত। এহেন কর্মকাণ্ডের ফলে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারের পর থেকে তিনি ক্ষিপ্ত হয়ে জাতীয়তাবাদী দলের জেলার নেতাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে আসছেন। তাকে একাধিকবার নিষেধ করার পরও তিনি তা কর্নপাত করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে নানাভাবে আজেবাজে পোস্ট দিয়েই চলেছেন।

গত ১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে যুবদলের সদস্য সচিব আনছারুল হক চাঁচড়া ডালমিল এলাকার বাড়িতে ছিলেন। সে সময় দেখতে পান এস্কেন্দার আলী জনি ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে নানা রকমের মিথ্যা, বানোয়াট তথ্য উপস্থাপন করে কুৎসা রটাচ্ছেন। তাকে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপন করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করছেন। বিষয়টি তিনি অন্যান্যদের জানান এবং জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে থানায় মামলা করেন।

অপরদিকে, যুবদলের আহবায়ক এম কামাল আহমেদ ১ এপ্রিল সাড়ে ১১টার দিকে খড়কী শাহ আব্দুল করিম রোডের বাড়িতে অবস্থান করছিলেন। সে সময় দেখতে পান এস্কান্দার আলী জনি ফেসবুকে লাইভে এসে তার বিরুদ্ধে নানা রকম মিথ্যা ও কুৎসা রটাচ্ছেন। তিনিও জেলা বিএনপি’র সিনিয়র নেতাদের সাথে কথা বলে থানায় এ মামলা করেছেন। 

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)