নিজস্ব প্রতিবেদক
যশোর শহীদ মিনারে ধর্ষকদের বিরুদ্ধে জান্নাতুলের একক প্রতিবাদ ছবি: ধ্রুব নিউজ
চারপাশে মানুষের কোলাহল। কিন্তু সেই ভিড়ের মাঝে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে একা বসে আছেন এক তরুণী। নাম জান্নাতুল ফাতেমা। হাতে কোনো মারণাস্ত্র নেই, আছে কেবল পতাকা । সারাদেশে একের পর এক ঘটে যাওয়া বিভীষিকাময় গণধর্ষণের বিচার আর নিরাপদ বাংলাদেশের দাবিতে আজ সকাল ১০টা থেকে অবস্থান নেন এই শিক্ষার্থী।
সাধারণত প্রতিবাদ মানেই শত শত মানুষের স্লোগান। কিন্তু জান্নাতুল প্রমাণ করলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে কেবল নিজের মনোবলই যথেষ্ট। রোববারের এই তপ্ত দুপুরে তিনি যখন একা শহীদ মিনারে অবস্থান নেন, তখন এম এম কলেজ ক্যাম্পাসে অন্য শিক্ষার্থীদের চোখে ছিল বিস্ময় আর শ্রদ্ধার সংমিশ্রণ। আবার উ কেউ যেয়ে বসে তার পাশে।
শিক্ষার্থী জান্নাতুল ফাতেমা বলেন, আমাদের বোনদের ওপর পাশবিকতা চলবে, আর আমরা ঘরে বসে তামাশা দেখব—তা হতে পারে না। ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি আমাদের মানবতার বিরুদ্ধে যুদ্ধ। আমি আজ একা দাঁড়িয়েছি কারণ আমি আর নীরব থাকতে পারছি না। নীরব থাকা মানেই এই জানোয়ারদের প্রশ্রয় দেওয়া।