অভয়নগর প্রতিনধি
রোমান জুট মিল’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় অবস্থিত ‘রোমান জুট মিল’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এই আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুট মিলের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়রা দ্রুত নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানোর কাজ চলছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।