Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় হামলার শিকার শিবির নেতার পাশে এমপি মোসলেহ উদ্দিন ফরিদ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:৫৮ পিএম
ঝিকরগাছায় হামলার শিকার শিবির নেতার পাশে এমপি মোসলেহ উদ্দিন ফরিদ

ইসলামী ছাত্রশিবিরের ঝিকরগাছা উপজেলা সভাপতি ইসা মাহমুদের পাশে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ছবি: ধ্রুব নিউজ

ইসলামী ছাত্রশিবিরের ঝিকরগাছা উপজেলা সভাপতি ইসা মাহমুদের পাশে দাঁড়িয়েছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামে ভুক্তভোগী নেতার বাড়িতে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তার খোঁজখবর নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর দোসতিনা গ্রামে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ইসা মাহমুদের ওপর হামলা চালায়। পরে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগী ইসা মাহমুদ অভিযোগ করে বলেন, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় কামাল, আশানুর ও হারুন আমার গলা চেপে ধরে এলোপাতাড়ি মারধর করে। নির্বাচনের আগেও তারা আমাকে নির্বাচনী মাঠে না যাওয়ার জন্য হুমকি দিয়েছিল। আমরা হামলা-মামলার পথে না গিয়ে আলোচনার মাধ্যমে এর স্থায়ী সমাধান চাই।

ঘটনার খবর পেয়ে আজ সকালে ইসা মাহমুদের বাড়িতে যান সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। এ সময় তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং এলাকায় শান্তি বজায় রাখার ওপর জোর দেন। তিনি বলেন, আমরা শান্তি চাই। নির্বাচনে একদল জয় পায়, আরেকদল পায় না—তবে সবারই ভোটার ও সমর্থক রয়েছে। সবাইকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা নিশ্চিত করতে চাই যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

পরিদর্শনকালে এমপির সাথে আরও উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুজ্জামান, সেক্রেটারি আইয়ুব হোসেনসহ স্থানীয় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম জানান, ঘটনার খবর তারা পেয়েছেন। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)