নিজস্ব প্রতিবেদক
গুঁড় ও কৃষি মেলা উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় চৌগাছা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছা উপজেলায় শুরু হয়েছে তিন দিনের ‘গুঁড় ও কৃষি প্রযুক্তি মেলা। ‘যশোরের যশ, খেজুরের রস” এই ঐতিহ্যকে ধরে রাখতে মেলার আয়োজন করেছে জেলা ও উপজেলা প্রশাসন। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় চৌগাছা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় নিজেদের তৈরি খেজুর গুড় ও পাটালি নিয়ে স্বতঃষ্ফূর্ত অংশ নিয়েছেন গাছিরা। আয়োজকরা জানান, বহু বছর ধরে সুনামের সঙ্গে মিশে আছে যশোর অঞ্চলের খেজুর গুড়ের ঐতিহ্য। যশোরের খেজুর রস-গুড়ের ঐতিহ্য কয়েকশ বছরের। সুনাম রয়েছে দেশ-বিদেশেও। কিন্তু সময়ের পরিক্রমায় বিলুপ্তির পথে এ ঐতিহ্য। তাই খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রেখে তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। মেলায় গাছিরা খেজুর গুড়ের সঙ্গে নিজেদের ক্ষেতে উৎপাদিত নানা ফসলাদি স্টলে প্রদর্শন করেন।