Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নিষিদ্ধ আ’লীগের যশোর জেলা কার্যালয়ে হাসিনা-মুজিবের ছবি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:৩০ পিএম
নিষিদ্ধ আ’লীগের যশোর জেলা কার্যালয়ে হাসিনা-মুজিবের ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা কার্যালয়ে শেখ মুজিবর রহমান ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি টাঙিয়েছে কে বা কারা। ছবি: ধ্রুব নিউজ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা কার্যালয়ে শেখ মুজিবর রহমান ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি টাঙানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর কে বা কারা তাদের ছবি সংবলিত একটি ছোট প্যানা টাঙিয়ে দেয়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্যানাটি নামিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর শহরের গাড়িখানা রোডস্থ স্পন্দন  কালারল্যাবের  উপরে প্যানাটি টাঙ্গানো হয়। সংবাদ পেয়ে সংবাদকর্মীরা সেখানে যান এবং উৎসুক জনতার ভিড় দেখতে পান।

৫ আগস্ট পরবর্তী অফিসটির কার্যক্রম বর্তমানে বন্ধ হয়ে যায়। অফিসের নিচে ফুটপাতের কূল বিক্রেতা মাহমুদ বলেন, সন্ধ্যার পর কিছু লোক আওয়ামী লীগের অফিসের দিকে তাকিয়ে থাকেন। তিনি দেখতে পান আওয়ামী লীগ অফিসের দোতালায় ব্যালকনিতে ছোট একটি প্যানা টাঙানো আছে। সেখানে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি।

তিনি আরো বলেছেন, দোতালায় উঠার পথ দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল। কোন পথ দিয়ে কি ভাবে উঠলো তাও জানি না।

গাড়িখানা বেকারির কর্মচারী ইমন বলেছেন, তিনিও দেখতে পাননি কে বা কারা প্যানাটি টাঙিয়েছে। উৎসুক লোকজন দেখতে পেয়ে তিনি উপরের দিকে তাকিয়ে দেখেন প্যানাটি টাঙ্গানো আছে।

সেখানে উপস্থিত কোতয়ালি থানার এসআই সাইফুল ইসলাম এবং পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান বলেছেন, সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে তারা প্যানাটি অপসারণ করেছেন। পাশের ওজোপাডিকোর অফিস থেকে বড় মই নিয়ে ভবনে কর্মচারী উঠিয়ে প্যানটি অপসারণ করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ বলেছেন, আওয়ামী লীগ অফিসে প্যানা টাঙানোর সংবাদটি পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং সেটি অপসারণ করা হয়েছে। কে বা কারা প্যানাটি টাঙিয়েছে তার খোঁজ নেয়া হচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)