নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা জামায়াত কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ছবি: ধ্রুব নিউজ
বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জনগণের রায় একটি পবিত্র আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করতে বিজয়ী সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন, যারা নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয় পাননি, তাদের হতাশ হওয়ার অবকাশ নেই। বরং আগামী দিনের জন্য সাংগঠনিকভাবে সুদৃঢ় প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা নবনির্বাচিত ১৭ জন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।