নিজস্ব প্রতিবেদক
পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) পলাশ কুমার ব্যানার্জী ‘সর্বোত্তম কার্য-সম্পাদনকারী’ পুরস্কারে ভূষিত হন ছবি: ধ্রুক নিউজ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) ২০২৪-২৫ অর্থ বছরে মাঠ পর্যায়ে অসামান্য কর্মদক্ষতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সর্বোত্তম কার্য-সম্পাদনকারী’ নির্বাচিত হয়েছেন যশোর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) পলাশ কুমার ব্যানার্জী ।
গত ২ ফেব্রুয়ারি বোর্ড সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয় । মূলত মাঠ পর্যায়ের সার্বিক কর্মকাণ্ডে দক্ষতা, সফলতার সাথে প্রকল্প বাস্তবায়ন এবং জনভোগান্তি কমাতে কার্যকর ভূমিকা রাখায় তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছে।
সূত্রমতে, চলতি ফেব্রুয়ারি মাসের ৩ পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট উপদেষ্টা এবং বাপাউবো-র মহাপরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় প্রকৌশলীদের কর্মতৎপরতা ও মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে তাদের সক্রিয়তার বিষয়টি নিবিড়ভাবে মূল্যায়ন করা হয়। সকল সূচকে শ্রেষ্ঠত্ব বজায় রাখায় পলাশ কুমার ব্যানার্জীকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।