Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শার্শা প্রতিনিধি শার্শা প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৫:০৩ পিএম
শার্শায় পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শার্শায় পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শিপন মোড়ল (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাত ১১টা ৪৫ মিনিটের দিকে শার্শা থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শিকারপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় শিকারপুর বাজারের বটতলা থেকে নারিকেলবাড়ীয়াগামী পাকা সড়কে আলা নামের এক ব্যক্তির চায়ের দোকানের সামনে স্থানীয় লোকজনের সহায়তায় শিপন মোড়লকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার শিপন মোড়ল শার্শা উপজেলার শিকারপুর পূর্বপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করা হয়েছে। ১৫ নভেম্বর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)