Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রাইভেটকারে ছিল ৯৫ বোতল মদ, যশোরে আটক ২

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৪:০৪ পিএম
প্রাইভেটকারে ছিল ৯৫ বোতল মদ, যশোরে আটক ২

ছবি: ধ্রুব নিউজ

ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছুটছিল একটি চকচকে প্রাইভেটকার। গাড়িটিতে থাকা চালকসহ দুই যাত্রীর কেউই যশোরের নন; একজনের বাড়ি ফরিদপুর আর অন্যজনের পটুয়াখালী। কিন্তু তাদের উদ্দেশ্য যে ভালো নয়—গোপন সূত্রে এমন খবর আগেই পৌঁছে গিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।

অবশেষে রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে যশোর-নড়াইল সড়কের ধলগা এলাকায় অবস্থান নেন এসআরবি সদস্যরা। দূর থেকে সাধারণ একটি প্রাইভেটকার দেখে বোঝার বিন্দুমাত্র উপায় ছিল না এর ভেতরে কী লুকিয়ে আছে। কিন্তু গাড়িটি থামিয়ে শুরু হয় তল্লাশি। আর তাতেই একে একে বেরিয়ে আসে থলের বেড়াল! গাড়িটির ভেতর থেকে উদ্ধার করা হয় ৯৫ বোতল বিদেশি মদ। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৫-৪৬৮৫)।

এই অভিযানে নেতৃত্ব দেন যশোর এসআরবি-৬-এর স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—ফরিদপুরের মধুখালী থানার আরপাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালীর গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক।

মাদক উদ্ধারের এই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)