Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পাকিস্তান ভারতের যেকোনো পদক্ষেপের কঠোর জবারের জন্য প্র্রস্তুত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ১১:০৭ এ এম
পাকিস্তান ভারতের যেকোনো পদক্ষেপের কঠোর জবারের জন্য প্র্রস্তুত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ছবি: ফাইল

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারতের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, ভবিষ্যতে ভারত যদি কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে তাদের আরো শক্তিশালী জবাবের মুখোমুখিও হতে হবে। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

সংবাদ মাধ্যম সামা টিভির বরাতে জানাগেছে, খাজা আসিফ বলেছেন, সাম্প্রতিক সংঘাতে ভারতের যে পরাজয় হয়েছে, তা দেশটি শতাব্দীর পর শতাব্দী মনে রাখবে। এছাড়া, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সব সময় যেকোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আফগানিস্তানে সক্রিয় ভারতীয় মদতপুষ্ট গোষ্ঠীগুলোর মোকাবিলায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার মতে, আজাদ জম্মু ও কাশ্মীরে সম্প্রতি যে ধরনের বক্তব্য শোনা যাচ্ছে, তা কোনো পাকিস্তানি বা কাশ্মীরির ভাষা নয়; বরং তা ভারতের অবস্থানের প্রতিফলন।

এ সময় তিনি অভিযোগ করেন, যুক্তরাজ্যে অবস্থানরত কিছু ব্যক্তি এসব কর্মকাণ্ডে অর্থ ও সহায়তা দিচ্ছেন এবং সেখানে ভারত-সমর্থিত গোষ্ঠীগুলোও সক্রিয় রয়েছে।

পাকিস্তানের পানির এক ফোঁটাও কাউকে নিতে দেওয়া হবে না জানিয়ে  প্রতিরক্ষামন্ত্রী বলেন, সম্ভাব্য ‘পানি আগ্রাসন’ মোকাবিলায়ও সরকার পূর্ণ প্রস্তুতি নেবে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)