Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইসরাইলি হামলায় ১৭ জন নিহত লেবাননে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০১:৩৪ পিএম
ইসরাইলি হামলায় ১৭ জন নিহত লেবাননে

ইসরাইলি হামলা লেবাননে। ছবি: সংগৃহীত

লেবাননের সোমবার (২৫ মে) ইসরাইলি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

লেবাননের সোমবার (২৫ মে) ইসরাইলি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। দেশটির সরকারি সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

নাবাতিয়েহের কাফর রুমান্নে শহরের কবরস্থানকে লক্ষ্য করে চালানো এক হামলায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এদিকে, নাবাতিয়েহ ও দক্ষিণ গভর্নরেটকে সংযোগকারী দু’টি সড়ককে লক্ষ্য করে চালানো তিনটি পৃথক ড্রোন হামলায় আরো তিনজন নিহত হয়েছেন।

এছাড়াও নাবাতিয়েহের আরবসালিম শহরে একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় এক দম্পতি নিহত হয়েছেন এবং একই শহরে এর আগে চালানো এক হামলায় আহত হয়ে আরেক যুবকের মৃত্যু হয়।

সংস্থাটি জানায়, মাশঘারায় এক হামলায় পাঁচজন নিহত ও আরো অনেকে আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছে।

এনএনএ জানিয়েছে, পৃথক একটি হামলায় ইসরাইলি যুদ্ধবিমান কুথারিয়েহ আল-সিয়াদ শহরে হামলা চালিয়েছে। এতে দু'জন নিহত ও আরো দু'জন আহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই, আনাদোলু অ্যাজেন্সি

ধ্রুব/এস.আই  

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)