Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ: ভারতে ২৩ জন নিহত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ১২:৩৬ পিএম
বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ: ভারতে ২৩ জন নিহত

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। তামিলনাড়ুর বিরুধুনগর জেলার ভি. মুথুলিঙ্গাপুরমে রোববার একটি বাজি কারখানায় বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে ছয়জন গুরুতর আহত হয়েছেন। জরুরি চিকিৎসার জন্য তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কারখানার ভেতরে শ্রমিকরা দাহ্য রাসায়নিক পদার্থ স্থানান্তর করার সময় এই ঘটনাটি ঘটে। ঘটনার সময় কারখানায় শতাধিক শ্রমিক কাজ করছিলেন।

বিস্ফোরণের প্রভাব ছিল অত্যন্ত মারাত্মক, এতে অন্তত তিনটি ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। সেইসঙ্গে কাছাকাছি থাকা বেশ কয়েকটি ভবন ধূলিসাৎ হয়ে যায়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।

ভারতের বাজি কারখানা ও দোকানগুলোতে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। সূত্র: ইন্ডিয়া টিভি

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)