Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি রক্তাক্ত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি,২০২৬, ০৪:০৪ পিএম
জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি রক্তাক্ত

ছবি: প্রতীকী

যশোর: সদর উপজেলার চুড়ামনকাটি বাজারের পাশে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ওই গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রাবেয়া খাতুন (৪০) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের সাইদুলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাবেয়ার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অমিতের (২৫)।তারা পালিয়ে বিয়ে করলেও প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। আজ অমিত বাড়িতে এসে মেয়েকে আবার নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি শুরু করে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অমিত তার কাছে থাকা চাকু দিয়ে শাশুড়ি রাবেয়া খাতুনের গলায় আঘাত করে রক্তাক্ত করে।

পরিবারের সদস্যরা দ্রুত আহত রাবেয়া খাতুনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)