Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তালবাড়ীয়া ডিগ্রি কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৭:৪৪ পিএম
তালবাড়ীয়া ডিগ্রি কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

তালবাড়ীয়া ডিগ্রি কলেজে   মঙ্গলবার সকাল ১১ টায় এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। ছবি: ধ্রুব নিউজ

তালবাড়ীয়া ডিগ্রি কলেজের উদ্যোগে আজ  মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালবাড়ীয়া ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের  সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান ও প্রকৌশলী কামাল আহমেদ।

অনুষ্ঠানে স্থানীয় ৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭১ জন কৃতী শিক্ষার্থী, অভিভাবক, প্রধান শিক্ষক ও সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়। প্রতিষ্ঠানগুলো হলো—তালবাড়ীয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, আমেনা আহমেদ জিটি মডেল গার্লস স্কুল, দাখিল মাদ্রাসা, ঘুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, সুলতানপুর মাধ্যমিক বিদ্যালয় ও শেখহাটি সফিয়ার রহমান মডেল একাডেমি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পরিষদের বর্তমান ও প্রাক্তন  সদস্যবৃন্দ, কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও সদস্যবৃন্দ,  সুধী, সংবর্ধিত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে উপস্থিত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ, ফুল, ফল ও মিষ্টি তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।

আলোচনা পর্বে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং তাদের সুশৃঙ্খল পড়াশোনা ও নৈতিকতার মাধ্যমে ভবিষ্যৎ জীবন গড়ে তোলার আহ্বান জানিয়ে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)