Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৩০ শতাংশ ফেল ইংরেজিতে

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ১২:৫৫ পিএম
৩০ শতাংশ ফেল ইংরেজিতে

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিষয়ভিত্তিক পাসের হার বিশ্লেষণ করে দেখা গেছে, শিক্ষার্থীদের কাছে সবচেয়ে ভীতির বিষয় হয়ে দাঁড়িয়েছিল ইংরেজি। বোর্ডের অধীনে অন্যান্য অধিকাংশ বিষয়ে পাসের হার ৯০ শতাংশের ওপরে থাকলেও ইংরেজিতে এ হার সর্বনিম্ন ৭১.৮৪ শতাংশ।

আজ সোমবার (১০ আগস্ট) বোর্ড প্রকাশিত 'বিষয়ভিত্তিক পাসের পরিসংখ্যান'  থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, বিষয়ের তালিকায় ইংরেজির পরই অপেক্ষাকৃত খারাপ ফল এসেছে গণিতে। গণিত বিষয়ে পাসের হার ৮৩.৩৪ শতাংশ। এছাড়া বিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন—রসায়নে ৯৩.৭৮%, পদার্থবিজ্ঞানে ৯৪.৩০%, উচ্চতর গণিতে ৯২.৫৫% এবং সাধারণ বিজ্ঞানে ৯৩.৮৩% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

অন্যান্য প্রধান বিষয়ের মধ্যে বাংলায় পাসের হার ৯৭.১১ শতাংশ, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৯৮.৮২ শতাংশ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) ৯৭.৮৬ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে ব্যবসায় উদ্যোগে সর্বোচ্চ ৯৮.৪৬% এবং হিসাববিজ্ঞানে ৯০.২৪% পরীক্ষার্থী পাস করেছে।

যশোর বোর্ডের সচিব অধ্যাপক আব্দুল মতিন জানান, ইংরেজি দুর্বলতা আমাদের শিক্ষার্থীদের পুরনো সমস্যা। এ থেকে ধিরে ধিরে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। 

বিষয়সমূহের পাসের হার এক নজরে:

বাংলা : ৯৭.১১%
ইংরেজি: ৭১.৮৪%
গণিত : ৮৩.৩৪%
ভূগোল ও পরিবেশ : ৯১.৮৮%
ইসলাম ও নৈতিক শিক্ষা ৯৭.৮৮%
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা): ৯৮.২২%
খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা ৯৮.০২%
বিজ্ঞান ৯৩.৮৩%
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯৮.৮২%
উচ্চতর গণিত ৯২.৫৫%
কৃষি শিক্ষা ৯৫.৮৩%
পদার্থবিজ্ঞান ৯৪.৩০%
রসায়ন ৯৩.৭৮%
জীববিজ্ঞান ৯৬.৩৮%
পৌরনীতি ও নাগরিকতা ৯৬.৮৩%
অর্থনীতি ৯৪.৯১%
ব্যবসায় উদ্যোগ ৯৮.৪৬%
হিসাববিজ্ঞান ৯০.২৪%
ফিন্যান্স ও ব্যাংকিং ৯৬.১১%
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯১.৪৪%
গার্হস্থ্য বিজ্ঞান ৯৮.২২%
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৯৭.৮৬%

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)