Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৬:০৯ এ এম
এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর

ছবি: প্রতীকী

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেয়া হবে। এ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২ ডিসেম্বর। প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে পরীক্ষা নেয়ার সম্ভাব্য এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, ডিসেম্বরে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেয়া হবে, তাতে এক থেকে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেয়া হতে পারে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা কর্মপরিকল্পনায় এ তথ্য তুলে ধরা হয়।

কর্মপরিকল্পনা অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত। প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে ২ ডিসেম্বর থেকে পরীক্ষা নেয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের জন্য ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

এদিকে, এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেয়া শুরু হবে আজ ১ নভেম্বর থেকে। অনলাইনে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদনকারীদের তথ্য আগামী ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে সংগ্রহ করা হবে।

এরপর ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ ও উত্তরপত্র সংগ্রহ করা হবে। ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে পুনর্মূল্যায়নের কাজ। ২০ নভেম্বরের মধ্যে নম্বর পরিবর্তনসংক্রান্ত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে পাঠাতে হবে।

পরবর্তী সময়ে ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের তথ্য যাচাই করা হবে। ২৪ থেকে ২৬ নভেম্বর চলবে চূড়ান্ত যাচাই কার্যক্রম। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে ২৭ নভেম্বর।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)