Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০১:০৯ পিএম
জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কায় আগে থেকেই সতর্কতা স্বরূপ বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট হ্যাকিং বা স্প্যাম হামলার শিকার হয়েছে। আইটি বিভাগের নিবিড় প্রচেষ্টার পরও ছুটির দিন শেষে রবিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত সাইটটি সচল করা সম্ভব হয়নি।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনতা ব্যাংকের ওয়েবসাইটের অন্তত দুটি গুরুত্বপূর্ণ স্থানে ‘স্প্যাম’ বা ক্ষতিকর ম্যালওয়্যারের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বর্তমানে ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) দলের কর্মীরা ত্রুটিগুলো দূর করে ওয়েবসাইটের নিরাপত্তা পুনরুদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আশা করা হচ্ছে, আজকের মধ্যেই সাইটটির পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করে তা আবারও চালু করা সম্ভব হবে। তবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদটি বর্তমানে শূন্য থাকায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত ১৯ অক্টোবর তৎকালীন এমডি মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার; যার পরদিনই দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়।

​উল্লেখ্য, সম্প্রতি বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি (PHP)-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা (ENISA)সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। গত ২১ অক্টোবর জারিকৃত ওই যৌথ সতর্কবার্তায় জানানো হয়, এই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা দূর থেকেই আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড বা ম্যালওয়্যার চালাতে পারে। দ্রুত নিরাপত্তা প্যাচ বা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্মগুলো ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন রাখার কঠোর পরামর্শ দেওয়া হয়েছিল।

​সেই বৈশ্বিক সতর্কতার অংশ হিসেবেই বাড়তি সুরক্ষার তাগিদে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণের জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছিল। রবিবার ছুটি শেষ হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের পোর্টাল যথারীতি সচল হলেও, জনতা ব্যাংকের ক্ষেত্রে ম্যালওয়্যার সংক্রমণের কারণে তা আর যথাসময়ে চালু করা সম্ভব হয়নি। বর্তমানে সাইটের নিরাপত্তা জোরদারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)