Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সোনা-রুপার গহনাসহ বাঘারপাড়ায় ১ জন আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ১১:৩৩ পিএম
সোনা-রুপার গহনাসহ বাঘারপাড়ায় ১ জন আটক

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সোনা ও রুপার গহনা, নগদ টাকা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটক সুনিল কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের মৃত সমরেশ চন্দ্র বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার বাঘারপাড়া থানা-পুলিশ আটক সুনিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে অভিযান চালান। এ সময় জসিম উদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির পূর্ব পাশের পাকা রাস্তার ওপর থেকে সন্দেহজনকভাবে সুনিল কুমার বিশ্বাসকে আটক করা হয়।

পরে তাঁর দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামালের ভেতর থেকে ৭ ভরি ৯ আনা স্বর্ণের গহনা, ২৫৩ ভরি ৭ আনা রুপার গহনা, একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেল এবং নগদ ৭০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

বাঘারপাড়া থানা-পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার আটক সুনিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উদ্ধার করা বিপুল পরিমাণ সোনা ও রুপার গহনা চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করা হচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)